মলিয়াইশ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো প্রাণের টানে, শেকড়ের সন্ধানে, সম্মিলনের আনন্দে উদ্ভাসিত হই’ এ স্লোগান নিয়ে গত ২৬ ডিসেম্বর দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদ্যাপিত হলো মিরসরাইয়ের মলিয়াইশ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান। মলিয়াইশ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সকালে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দিলীপ রঞ্জন ভৌমিক। সংগঠনের পতাকা উত্তোলন করেন পরিষদের আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী। এরপর বের করা হয় শোভাযাত্রা।
দুপুরে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন। বক্তব্য দেন পুনর্মিলনী উদ্যাপন পরিষদের সদস্যসচিব দেবদুলাল ভৌমিক। এরপর ছিল মুক্তিযোদ্ধা সম্মাননা। এ পর্বে সভাপতিত্ব করেন পুনর্মিলনী পরিষদের আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দিলীপ রঞ্জন ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান এমডি এম কামাল উদ্দিন চৌধুরী ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আনোয়ার চৌধুরী। প্রধান অলোচক ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সাহাব উদ্দিন।
স্মৃতিচারণ পর্বে অংশ নেন প্রাক্তন ছাত্র আবু বকর সিদ্দিক, টিংকু কুমার ভৌমিক, জসীম উদ্দিন, আবু মোস্তফা কামাল চৌধুরী, কামরুল কাদের চৌধুরী, তফাজ্জল হোসেন চৌধুরী, রণি নাগ, সুব্রত চন্দ্র দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি।