প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর সাংবাদিক মলয় চক্রবর্তী (৪৮) গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে বরিশাল শহরে তাঁর বোনের বাসায় পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, এক ভাই ও চার বোন রেখে গেছেন। সকাল সাড়ে ১০টায় তাঁর মরদেহ বরিশাল থেকে পটুয়াখালীর মিঠাপুকুরপাড় এলাকার নিজ বাড়িতে আনা হয়। দুপুরে পটুয়াখালী মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সদস্য মলয় চক্রবর্তী সাংবাদিকতার পাশাপাশি পটুয়াখালী বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।