মশক নিধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে একযোগে মশক নিধন অভিযান গতকাল বুধবার শুরু হয়েছে। সকালে ২২ নম্বর ওয়ার্ডের শাহজালাল উপশহর এলাকায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। তিনি বলেন, ২৭টি ওয়ার্ডে ৫৪ জন পরিচ্ছন্নতাকর্মী মশক নিধন কার্যক্রমে অংশ নিয়েছেন। একটানা সপ্তাহব্যাপী এ কার্যক্রম পর্যবেক্ষণে সরাসরি মাঠে থাকবে স্বাস্থ্য পরিদর্শক ভূপাল রঞ্জন চন্দের নেতৃত্বে একটি দল। কোনো এলাকা মশক নিধন কর্মসূচি থেকে বাদ পড়লে সরাসরি নগর ভবনে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।