মশার কয়েলের আগুনে গৃহবধূর মৃত্যু, স্বামী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের ৪ নম্বর ওয়ার্ডের খটখটিয়া গ্রামে মশার কয়েলের আগুনে নুরুন নাহার (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, গৃহবধূ ও তাঁর স্বামী আশেক আলী (৬০) প্রতিদিনের মতো মাথার পাশে মশার কয়েল রেখে বিছানায় ঘুমিয়ে ছিলেন। ঘুমের মধ্যে কোনো একসময় বালিশে কয়েলের আগুন লাগে। এতে বালিশের তুলায় আগুন ধরে গেলে স্বামী-স্ত্রী দুজনই অগ্নিদগ্ধ হন। তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির পর নুরুন নাহার মারা যান।