মশার কয়েলের আগুনে দগ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদরে একটি বাড়িতে মশাল কয়েল থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার ফতুল্লায় পূর্ব সস্তাপুর রাজন পাটোয়ারির বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন ওই বাড়ির ভাড়াটে সুপারি ব্যবসায়ী শাহাদাৎ হোসেন, তাঁর স্ত্রী গার্মেন্টসকর্মী রূপালী বেগম এবং তাঁদের দুই বছরের ছেলে রিফাত।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদেরের ভাষ্য, ভোরে দোতলা বাড়ির একতলার ভাড়াটে শাহাদাৎ হোসেনের ফ্ল্যাটে মশার কয়েল থেকে আসবাবপত্র ও মশারিতে আগুন লেগে যায়। তখন বাড়ির লোকজন ঘুমিয়ে ছিলেন। ফলে বের হতে না পেরে তিনজনই দগ্ধ হন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রণজিৎ কুমার সাহা জানান, মশার কয়েল থেকে ওই আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।