মশারি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা-বাগানের ৩২০ জন দুস্থ চা-শ্রমিকের মধ্যে মশারি বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ব্র্যাকের উদ্যোগে চা-শ্রমিকদের এগুলো বিতরণ করা হয়। ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক শাহানা আক্তারের সভাপতিত্বে মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, ব্র্যাকের জুনিয়র সেক্টর স্পেশালিস্ট (ল্যাব) মনোহর রায়, মাঠ কর্মকর্তা সূচেতা নাগ প্রমুখ।