প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় আলীনগর ইউনিয়নের কামুদপুরের গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্র্যাক ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি কমলগঞ্জ-এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুর রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইয়াহহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক। উদ্বোধনী দিনে কীটনাশকযুক্ত ৩৫০টি মশারি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় সাড়ে আট হাজার মশারি বিতরণ করা হবে।