প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছিত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখা। গত শনিবার সন্ধ্যা সাতটায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ মিছিল শুরু করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়। সংগঠনের সভাপতি সহিদুজ্জামান পাপলুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক সপ্তর্ষি দাস, এমসি কলেজ শাখার সভাপতি বিশ্বপা ভট্টাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শ্রীকান্ত শর্মা প্রমুখ।