মশাল মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশক, লেখক ও ব্লগার হত্যা এবং হত্যাচেষ্টার প্রতিবাদে আজ মঙ্গলবার অর্ধদিবস হরতালের সমর্থনে মৌলভীবাজারে মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চের মৌলভীবাজার জেলা শাখা। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা শহরের টিসি মার্কেট এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শহরের কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় তাৎক্ষণিক সমাবেশে বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চৌধুরী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক মিটন দেবনাথ।