প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মশিউর রহমান রাঙ্গাকে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল মঙ্গলবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের তিনজন নেতা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও এর আগে এরশাদ বিবৃতি দিয়ে বলেছিলেন, তিনি কোনো প্রার্থীকে সমর্থন দেবেন না। মশিউর রহমানকে মেয়র পদপ্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার পাশাপাশি দলের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক পদে নিয়োগ দেওয়া হয়।