মসজিদ উন্নয়নে মেডোনা গ্রুপের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১০০টি মসজিদের উন্নয়নের জন্য ১৫ লাখ টাকা অনুদান দিয়েছেন মেডোনা গ্রুপের চেয়ারম্যান আক্তারুজ্জামান। গতকাল শুক্রবার গফরগাঁওয়ে এক ইমাম সমাবেশে সংশ্লিষ্ট মসজিদের ইমামদের হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার রৌহা জামিয়াতুল ত্বাকওয়া মাদ্রাসা মাঠে আয়োজিত ইমাম সমাবেশে উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামেরা উপস্থিত ছিলেন। এ সময় আক্তারুজ্জামান ১০০ জন ইমামের প্রত্যেকের হাতে মসজিদের অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের জন্য ১৫ হাজার টাকা করে তুলে দেন।
গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন ছাড়া এ সময় মাওলানা হাদিউল ইসলাম, আবদুল করিম, মোহাম্মদ জাকারিয়া, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা মীর রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আক্তারুজ্জামান বলেন, ‘মসজিদ-মাদ্রাসার সংস্কার ও নতুন মসজিদ নির্মাণের জন্য আমি সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়ে থাকি। যত দিন জীবিত থাকি, তত দিনই এই কাজ করে যাওয়ার ইচ্ছা আছে।’