প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ আদায়ের মাধ্যমে নবনির্মিত এ মসজিদ চালু করা হয়। গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিটি করপোরেশনের আরও পাঁচটি প্রকল্পের সঙ্গে এ মসজিদেরও উদ্বোধন ঘোষণা করেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার বলেন, প্রায় ১২ কোটি টাকা বাজেটের এই প্রকল্পের নির্মাণকাজে এ পর্যন্ত নয় কোটি টাকা ব্যয় হয়েছে।