মসজিদ নিয়ে মসজিদ প্রাঙ্গণে আলোকচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দক্ষিণখান থানার ফায়দাবাদের বায়তুর রউফ মসজিদ প্রাঙ্গণে আজ সোমবার থেকে শুরু হয়েছে বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলমের ‘এমেব্রিসং দ্য আদার’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী। ছবি: সাবিনা ইয়াসমিন
রাজধানীর দক্ষিণখান থানার ফায়দাবাদের বায়তুর রউফ মসজিদ প্রাঙ্গণে আজ সোমবার থেকে শুরু হয়েছে বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলমের ‘এমেব্রিসং দ্য আদার’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী। ছবি: সাবিনা ইয়াসমিন

আলোকচিত্রী শহিদুল আলমের তোলা বাইতুর রউফ মসজিদের আলোকচিত্র নিয়ে এই মসজিদ প্রাঙ্গণেই ‘অন্যকে আলিঙ্গন’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। দৃক পিকচার লাইব্রেরি এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

আজ সোমবার সকালে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম। এ সময় বক্তব্য দেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক এবং ‘অন্যকে আলিঙ্গন’ শীর্ষক প্রদর্শনীর আলোকচিত্রী শহিদুল আলম, বাইতুর রউফ মসজিদের ইমাম দ্বীন ইসলাম। ঢাকার দক্ষিণখানে অবস্থিত বাইতুর রউফ মসজিদের আলোকচিত্র নিয়ে চলা প্রদর্শনীটি আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে।

ছবি: সাবিনা ইয়াসমিন
ছবি: সাবিনা ইয়াসমিন

অনুষ্ঠানে অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম লাহোরের মাওলানা মোহাম্মদ আলীর ‘‌দ্য রিলিজন অব ইসলাম’ বইয়ের একটি সূত্র উল্লেখ করে বলেন, নবীজির সময়ে আবিসিনিয়া (বর্তমান ইথিওপিয়া) থেকে একদল শিল্পী নিজেদের শিল্পনৈপুণ্য দেখাতে চেয়েছিলেন। নবীজির সম্মতিতে মসজিদের ভেতরই তাদের শিল্পনৈপুণ্য প্রদর্শিত হয়েছিল। অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘ইসলাম সৌন্দর্যের পক্ষে। শিল্প যখন সৌন্দর্যের প্রকাশ ঘটায়, তা ইসলাম সমর্থন করে।’

শহিদুল আলম বলেন, পৃথিবীতে যে ইসলামবিদ্বেষ রয়েছে, তা প্রশ্ন করার দরকার। ইসলামকে অপব্যাখ্যা করা হয়ে। ভুল বোঝা হয়েছে। ইসলামকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলে ধর্মকে সঠিকভাবে ব্যাখ্যা করা যাবে। তিনি বলেন, এই প্রদর্শনীর মধ্য দিয়ে ইসলাম ধর্ম যে আতঙ্ক নয় বরং উদারতা ও হৃদ্যতার প্রতীক, সে বার্তা সবার মধ্যে তুলে ধরা হয়েছে। এই প্রদর্শনীটি নারী-পুরুষ, আবালবৃদ্ধবনিতা—সবার জন্য উন্মুক্ত।

ছবি: সাবিনা ইয়াসমিন
ছবি: সাবিনা ইয়াসমিন

স্থপতি মেরিনা তাবাসসুমের নকশায় ঢাকার দক্ষিণখান থানার ফায়েদাবাদে বায়তুর রউফ মসজিদটি নির্মিত হয়। এই নকশার কারণে তিনি ২০১৬ সালে ‘আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ পুরস্কারে ভূষিত হন।

আলোকচিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের আবাসিক কূটনীতিক প্রতিনিধি মুনির এম মেরালি, ব্রিটিশ রাজনীতিবিদ এবং কমনওয়েলথ ইনস্টিটিউট অব ফ্রিডম অব রিলিজন অ্যান্ড বিলিফের প্রকল্প পরিচালক এলিজাবেথ ব্যারোনেস বেরিজ, মাসিক অনন্যা ম্যাগাজিনের সম্পাদক তাসমিমা হোসেন, নারী অধিকার নেত্রী শিরীন হক, স্থানীয় শিক্ষক মো. মুনির, প্রকৌশলী বজলুর রহমান প্রমুখ।

ছবি: সাবিনা ইয়াসমিন
ছবি: সাবিনা ইয়াসমিন