মসজিদে চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকার শান্তিকুঞ্জ জামে মসজিদে গত বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ওই মসজিদের ভেতর থেকে একটি আইপিএস, আইপিএসের ব্যাটারি, পাঁচটি সিলিং ফ্যানসহ অর্ধলক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন মাল নিয়ে যায়।এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি হাজি লেহাজ উদ্দিন মাস্টার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।