মসজিদে ট্রাক, মুসল্লির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কের পাশে থাকা মসজিদের ভেতরে ট্রাক ঢুকে পড়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে৷ এতে দুই মুসল্লি আহত হয়েছেন৷ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে৷
নিহত ওই যুবকের নাম মোমিন হোসেন (৩০)৷ তিনি কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার সাহাবুদ্দিন মণ্ডলের ছেলে৷