মসলা উৎপাদনে প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মসলা উৎপাদনের আধুনিক কলাকৌশলের ওপর গতকাল দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।
মাগুরার আঞ্চলিক মসলা গবেষণাকেন্দ্রের অর্থায়নে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার ৩০ জন কৃষক অংশ নেন। এতে প্রশিক্ষণ দেন গাজীপুর মসলা গবেষণাকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা শৈলেন্দ্রনাথ মজুমদার ও মাগুরা অঞ্চলের মনিরুজ্জামান।
এ উপলক্ষে সকালে উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা হয়।