মসলার চোরাচালান বন্ধে সরকারের কাছে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম মসলাসামগ্রীর চোরাচালান বন্ধে সরকারের কাছে আবেদন জানিয়েছেন। গতকাল বুধবার এক বিবৃতিতে চেম্বারের সভাপতি বাণিজ্য ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ আবেদন জানান। বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামের বিপুলসংখ্যক ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় মসলাসামগ্রী আমদানির সঙ্গে জড়িত। কিন্তু বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে প্রায় দুই হাজার টন এলাচি ও প্রায় ছয় হাজার টন জিরা দেশের বাজারে আসে। এতে সরকার প্রায় দুই হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। চোরাচালানের ফলে চট্টগ্রামসহ দেশের বিপুলসংখ্যক আমদানিকারক ও সংশ্লিষ্ট ব্যাংক-বিমা প্রতিষ্ঠানগুলো চরম ক্ষতির শিকার হচ্ছে বলে বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়।