মসিউর রহমানকে ধিক্কার জানালেন মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পরও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান পদত্যাগ না করায় ধিক্কার জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ধিক, সেই সব মন্ত্রী-উপদেষ্টাদের, যাঁরা জনগণের সম্পদ লুট করেছেন।’বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চতুর্থ কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। জাতীয়তাবাদী শ্রমিক দল এ সভার আয়োজন করে।মসিউর রহমানের নাম উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি (মসিউর রহমান) বলেছেন, যতক্ষণ দুর্নীতির প্রমাণ না হবে, ততক্ষণ পর্যন্ত পদত্যাগ করব না। অথচ, উচিত ছিল অভিযোগ আসামাত্র পদত্যাগ করা। আবার তিনি যে পদত্যাগ করবেন না, এর জন্য শক্তি সঞ্চয় করতে গেলেন দিল্লি; ধিক্ তাঁকে।’আলোচনায় সভাপতিত্ব করেন শ্রমিক দলের সহসভাপতি মজিবর রহমান সরোয়ার।