মসিউরকে ৪ নভেম্বর দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানকে ৪ নভেম্বর জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর অনুরোধে ৬ নভেম্বরের পরিবর্তে এই দিনে জিজ্ঞাসাবাদ করা হবে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগে ৬ নভেম্বর মসিউরকে জিজ্ঞাসাবাদে হাজির হতে গত মঙ্গলবার নোটিশ পাঠায় দুদক। কিন্তু মসিউর রহমান গতকাল দুদককে জানিয়েছেন, ৪ নভেম্বর জিজ্ঞাসাবাদ করলে তাঁর জন্য সুবিধা হবে। দুদকের আইন উপদেষ্টা আনিসুল হকের মাধ্যমে মসিউর রহমান দুদকের চেয়ারম্যানের কাছে এ মৌখিক অনুরোধ পাঠিয়েছেন। সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পদ্মা সেতু প্রকল্পের বর্তমান অনুসন্ধান দলের নেতা ও জ্যেষ্ঠ উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদের নেতৃত্বে চার সদস্যের দল মসিউরকে জিজ্ঞাসাবাদ করবে।এদিকে, পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অনুসন্ধান ঠিক পথেই চলছে বলে দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। তবে বিশ্বব্যাংকের কাছ থেকে এখনো কোনো ধরনের ‘ফিডব্যাক’ পাননি বলেও জানান তিনি। গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের চেয়ারম্যান বলেন, ‘এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, উই আর গোয়িং অন রাইট ওয়ে। আমরা ঠিক পথেই রয়েছি।’পাশাপাশি বিশ্বব্যাংকের কাছে তথ্য চেয়ে দুদকের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানান আইনজীবী আনিসুল হক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বব্যাংকের কিছু কাগজপত্র পাঠানোর কথা ছিল। সেসব দ্রুত পাঠাতে তাদেরকে একটি চিঠি দিয়েছেন দুদকের চেয়ারম্যান। তিনি আরও বলেন, ‘আমরা তাদের কাছে কোনো রিপোর্ট দেব না।