মসিউরের বক্তব্য নাকচ করলেন যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের অর্থে পদ্মা সেতুর কাজ এই সরকারের মেয়াদে শুরু হওয়া নিয়ে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের সংশয় প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেছেন, ‘কে কী বললেন, এটা তাঁর ব্যক্তিগত বক্তব্য হতে পারে। আমি মন্ত্রী হিসেবে বলছি, এর মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করা সম্ভব।’রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহায়তায় পরিচালিত ব্র্যাকের ড্রাইভিং স্কুলের ২১ নারী চালকের হাতে সনদ তুলে দেন তিনি। অনুষ্ঠান শেষে পদ্মা সেতু নিয়ে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী।বিশ্বব্যাংককে ফেরানোর চেষ্টার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংকের কোনো দরজাই বন্ধ করা হয়নি। সব দরজাই খোলা আছে।