প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আইউবনগর এলাকা থেকে গলাকাটা লাশ উদ্ধারের ১৪ দিন পর গতকাল রোববার বিকেলে একটি মস্তক পাওয়া গেছে। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ২৬ অক্টোবর সকালে সিদ্ধিরগঞ্জ পুলসংলগ্ন আইউবনগর এলাকার একটি পরিত্যক্ত গরুর খামার থেকে এক যুবকের (৩০) মস্তকবিহীন মরদেহ পাওয়া যায়। গতকাল বিকেলে একই এলাকায় একটি মস্তক পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা যুবকের গলা কেটে হত্যার পর মাথা ও দেহ এখানে ফেলে গেছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি