মস্তকবিহীন লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের একটি ধানখেত থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতপরিচয় এক তরুণের (২৬) মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শৈলকুপার রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শিবু হালদার বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে কৃষকেরা রামচন্দ্রপুর গ্রামের মাঠে কাজ করতে গিয়ে ধানখেতে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। তাঁদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।