মস্তকবিহীন লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামের বাঁওড় থেকে গতকাল অজ্ঞাত এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩২-৩৩ বছর। নিহতের পরনে ছিল নীল চেক ফুলহাতা শার্ট ও ধূসর রঙের প্যান্ট। পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, একদল কিশোর গতকাল বাঁওড়ে গোসল করতে গিয়ে কচুরিপানায় ঢাকা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।