মস্তকবিহীন লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে মস্তকবিহীন একটি লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে গোপালগঞ্জ শহরতলির চেচানিয়াকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
শহরতলির চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে একটি ধানখেতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যাকাণ্ডটি ঘটিয়ে দেহ থেকে মাথাটি বিচ্ছিন্ন করে নিয়ে গেছে। লাশের পরিচয় জানা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর পায়ে কালো রঙের জুতা এবং পরনে প্যান্ট ও গায়ে নীল রঙের জমা ছিল।