মস্তিষ্কের অস্ত্রোপচার দেশেই হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সূক্ষ্ম ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সফল হচ্ছে। ফেনীর আজিজ উল্লাহর (৩৪) মস্তিষ্কের রক্তনালিতে জন্ম থেকেই একটি ফোসকা ছিল। যেকোনো সময় মস্তিষ্কের রক্তক্ষরণের আশঙ্কায় ছিলেন তিনি। স্নায়ু শল্য (নিউরোসার্জারি) বিশেষজ্ঞ অধ্যাপক সফিক উদ্দিন আহামেদের নেতৃত্বে সাত সদস্যের চিকিৎসক সেই ফোসকা দূর করেছেন।গত ৯ এপ্রিল রাজধানীর বেসরকারি হাসপাতাল হেলথ অ্যান্ড হোপে এই সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসকেরা বলছেন, এ ধরনের ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার এখন দেশেই সম্ভব হচ্ছে। সফিক উদ্দিন প্রথম আলোকে বলেন, এ সমস্যার বৈজ্ঞানিক নাম ‘অ্যানিউরিসম’। বেশির ভাগ সময়ই মানুষ জন্ম থেকে এ সমস্যায় আক্রান্ত হয়। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফোসকাটি ফেটে যাওয়ার আশঙ্কা বাড়তে থাকে। তিনি জানান, ফোসকা ফেটে গেলে আক্রান্ত ব্যক্তি অন্ধ হয়ে যায়, সঙ্গাহীন (কোমাতে থাকা) হয়ে পড়ে অথবা মারা যায়।