মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের বাইমাইল এলাকায় অগ্নিনির্বাপণ ও উদ্ধারবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে গতকাল শনিবার ওই মহড়ার আয়োজন করা হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, জনসচেতনতা বাড়াতে তাঁরা ওই মহড়ার আয়োজন করেন। মহড়ায় প্রাথমিকভাবে আগুন নেভানো, আগুন নিয়ন্ত্রণে রাখা এবং উদ্ধারকাজ কীভাবে করতে হয়, তা দেখানো হয়েছে। এ মহড়ায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং স্থানীয় তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।