মহম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার মহম্মদপুর উপজেলার তল্লাবাড়িয়া গ্রামে গত মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আইয়ুব আলী শেখ (৫৫) গতকাল বুধবার ভোরে ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, উপজেলার তল্লাবাড়িয়া গ্রামে হলুদের খেতে গরু যাওয়া নিয়ে মঙ্গলবার সকালে ওই গ্রামের লুৎফর রহমানের সঙ্গে হাফিজার রহমানের লোকজনের মারামারি হয়। এতে পাঁচজন আহত ও তিনটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে আইয়ুব আলী শেখ, নজরুল ইসলাম, জরিনা খাতুন ও পারুল বেগমকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।