মহম্মদপুরে সংঘর্ষে আহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার দুটি গ্রামে গতকাল শনিবার পৃথক সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে উপজেলার বড়রিয়া গ্রামের বিল্লাল হোসেন ও সাঈদ কাজীর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। সম্পর্কে তাঁরা জামাই-শ্বশুর। গতকাল সকালে তাঁদের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ১৭ জন আহত হন। একই দিন নিখরহাটা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় শরিফ শেখ ও নিজাম শেখ নামের দুই ভাইয়ের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কমপক্ষে ১৮ জন আহত হন। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।