মহম্মদপুরের সেই দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুরে ‘সোনাপুর খাল’ দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। উপজেলার দীঘা ইউনিয়নের শিরগ্রাম বাজারের পাশে তরিকুল ইসলাম নামের একজন সোনাপুর খালের প্রায় ২০০ জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করেন। এতে খালের প্রশস্ততা সংকুচিত হয়ে যায়। এ নিয়ে ১২ নভেম্বর প্রথম আলোতে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। গত বুধবার উপজেলা প্রশাসন স্থাপনাটি উচ্ছেদ করে।