মহল্লায় ময়লার ভাগাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম মেরুলে মহল্লার ভেতরে তৈরি করা হয়েছে ময়লার ভাগাড়। এলাকাবাসীর অভিযোগ, কয়েক বছর ধরে একটি গর্তে ময়লা ফেলে সেটি ভরাট করে ফেলা হয়েছে। ময়লার দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ। বর্ষা মৌসুমে সেখানে থেকে ঝাঁকে ঝাঁকে মশা ঘরে ঢোকে।
স্থানীয় লোকজন বলেন, এলাকার লোকজনের পাশাপাশি ময়লার গাড়ি থেকেও সেখানে ময়লা ফেলা হয়। দুর্গন্ধ আর মশা থেকে বাঁচতে মাঝেমধ্যে এলাকার মানুষ আবর্জনায় আগুন ধরিয়ে দেন। তখন ময়লা একটু কমে। তারপর আবার ভরাট হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, সিটি করপোরেশন ময়লা পরিষ্কার করে না।
সিটি করপোরেশনের বক্তব্য: এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁরা ফোন ধরেননি।

ঘোষণা
আপনার এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা কিংবা পানিসংকটের মতো নাগরিক দুর্ভোগের বিষয়গুলো সরাসরি জানাতে পারেন প্রথম আলোকে এই নম্বরে—৯১২১২২৩