মহসিন আলী বলেন....

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী মৌলভীবাজার সরকারি কলেজে এক অনুষ্ঠানে বলেছেন, ‘নবম জাতীয় সংসদে এমপি থাকার পরও আমি কোনো দিন কলেজে আসিনি। কারণ তখন যাঁরা অধ্যাপক বা অধ্যক্ষের চার্জে (দায়িত্বে) ছিলেন, তাঁরা গরু ছিলেন। তাঁরা জানেন না আমার পরিবারের কতটুকু কন্ট্রিবিউশন (অবদান) আছে এই কলেজে। তাঁরা আমাকে ইগনোর (উপেক্ষা) করে এই কলেজের উন্নয়ন আরেকজনকে দিয়ে করে ফেলবে—এটা অবাস্তব। সেই দিন আর নেই।’
গতকাল বুধবার মৌলভীবাজার সরকারি কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মহসিন আলী এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী মৌলভীবাজার সরকারি কলেজে একটি চারতলা একাডেমিক ভবন, মুক্তমঞ্চ নির্মাণ, ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য বাস এবং শহীদ মিনার আরও সুন্দর করে তৈরিসহ কলেজের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।