মহসিন আলীর চেহলাম অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ মহসিন আলী
সৈয়দ মহসিন আলী

সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর চেহলাম গত শনিবার মৌলভীবাজার শহরের বেরিরপাড় এলাকার নিজ বাসায় অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, জাতীয় সংসদের হুইপ মো. শাহাবউদ্দিন, মহিলা সাংসদ কেয়া চৌধুরী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।
চেহলাম উপলক্ষে পরিবারের পক্ষ থেকে শহরের শাহ মোস্তফা দরগা মসজিদে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তিনটি প্যান্ডেলে অতিথিদের শিরনি খাওয়ানো হয়। ভিন্ন ধর্মাবলম্বীদের আপ্যায়নের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। চেহলামে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ছাড়াও জেলা ও জেলার বাইরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মহসিন আলী মারা যান। নিজ জেলা মৌলভীবাজারে তাঁর দাফন সম্পন্ন হয় ১৬ সেপ্টেম্বর।