মহসিন সভাপতি শফিকুল সম্পাদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডভোকেট মহসিন রেজাকে সভাপতি এবং শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নওগাঁ জেলা শাখার ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার শহরের প্যারিমোহন গ্রন্থাগার মিলনায়তনে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন ময়নুল হক ও প্রদ্যত ফৌজদার। এই কমিটি আগামী চার বছর দায়িত্ব পালন করবে। এর মধ্য দিয়ে সিপিবির দুই দিনব্যাপী নওগাঁ জেলা কমিটির অষ্টম সম্মেলন শেষ হয়।