মহাকবির জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মণিপুরি সাহিত্যের মহাকবি হিজম অঙাংহল সিংহের ১২৩তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ। গত মঙ্গলবার রাত আটটায় নগরের লামাবাজার এলাকার সিলেট মদনমোহন কলেজের শিক্ষক মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কবির কবিতা থেকে পাঠ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এ কে শেরামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন এনায়েত হাসান মানিক, শামসুল আলম সেলিম, পুলিন রায় ও সুমনকুমার দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নামব্রম শংকর এবং মূল প্রবন্ধ পাঠ করেন মাইস্লাম রাজেশ।