মহাখালীতে উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কমিউনিটি সেন্টারের আশপাশের এলাকার অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান শরীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর আওতায় ফুটপাত ও রাস্তা দখলকারী অর্ধশতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করেন। স্থানীয় লোকজন এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানান।