মহাখালীতে একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে গতকাল সোমবার রাতে বাসা থেকে ডেকে নিয়ে মোহাম্মদ আলাল (২০) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত আলালের বড় ভাই দুলাল বলেছেন, মহাখালীর সাততলা বস্তিতে থাকেন তাঁরা। রাতে কয়েকজন আলালকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। তবে তাদের তিনি চেনেন না। রাত ১০টায় বাসার কাছেই আলালের রক্তাক্ত নিথর দেহ পাওয়া যায়। তাঁর বুকে একটি ছুরি বিদ্ধ অবস্থায় ছিল। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।গতকাল রাত সাড়ে ১২টা পর্যন্ত বনানী থানা কাউকে গ্রেপ্তার করতে পারেনি।