মহাখালীতে গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় একটি টিনশেড স্থাপনায় আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থাপনাটিতে আগুন লাগে।
স্থাপনাটি ওষুধের গুদাম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে জানা গেছে। রাত দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল বলেন, রাতে স্থাপনাটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।