মহাখালীতে গুলি করে যুবক হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাখালীতে গতকাল শুক্রবার দুলাল সরদার (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে মহাখালী টিঅ্যান্ডটি বস্তি এলাকায় দুলালের মাথায় গুলি করে কয়েকজন যুবক পালিয়ে যান। হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুলালের স্ত্রী নূর বানু বলেন, দুলাল কড়াইল বস্তিতে পানি ও বিদ্যুৎ সরবরাহকারীদের পক্ষে মাসিক টাকা তুলতেন।