মহাখালীতে গুলিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে আজ শুক্রবার রাতে গুলিতে দুলাল সরদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে মহাখালী টিঅ্যান্ডটি বস্তি এলাকায় কয়েকজনের সঙ্গে হাঁটছিলেন দুলাল। এ সময় কয়েকজন যুবক তাঁর মাথায় গুলি করে পালিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নূর বানু সাংবাদিকদের বলেন, পরিবারের সঙ্গে মহাখালী কড়াইল বস্তিতে থাকতেন দুলাল। তিনি বস্তিতে পানি ও বিদ্যুত্ সরবরাহকারীদের পক্ষে মাসিক টাকা তুলতেন।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ব্যবসায়িক কারণে দুলালকে হত্যা করা হয়েছে বলে মৌখিকভাবে অভিযোগ করেছে পরিবার। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।