মহাখালীতে ট্রাকচাপায় পুলিশ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালীতে দায়িত্ব পালনকালে পুলিশের এক কনস্টেবল একটি মিনি ট্রাকের চাপায় নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে মহাখালী উড়ালসেতুর (ফ্লাইওভার) ওপর এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম সুজন (২৩)। তিনি মিরপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
সুজনের সহকর্মী কনস্টেবল রুবেলের ভাষ্য, উড়ালসেতুর ওপর তাঁরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি মিনি ট্রাক আসতে দেখে থামার সংকেত দেওয়া হয়। দ্রুত গতির ট্রাকটি সুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ভোররাত চারটার দিকে সুজনের লাশ কলেজের মর্গে আনা হয়।