মহাখালীতে ট্রেনের ধাক্কায় চিকিৎসক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ইফতেখার কাশেম (৫৩) নামের এক চিকিৎসক মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে মহাখালীর আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলের পাশে একটি ভাঙা মুঠোফোন পেয়েছে পুলিশ। এ থেকে পুলিশের ধারণা, মুঠোফোনে কথা বলার কারণে তিনি ট্রেনের শব্দ শুনতে পাননি।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদ রানা বলেন, ইফতেখার গুলশান-১ নম্বরে একটি মহ সংস্থার (এনজিও) চিকিৎসক ছিলেন। কমলাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। তাঁর মাথাসহ শরীরের ওপরের অংশ থেঁতলানো ছিল। তিনি বলেন, দুর্ঘটনার পর ইফতেখারের পকেটে একটি অক্ষত মুঠোফোন ও পাশে আরেকটি মুঠোফোনের খণ্ডিত অংশ পাওয়া গেছে। অক্ষত মুঠোফোন থেকে পাওয়া একটি নম্বরে যোগাযোগ করে ইফতাখারকে শনাক্ত করা হয়। তিনি মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিংয়ে থাকতেন।