মহাখালীতে দুটি ভবনে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাখালীর বন ভবন ও ডিওএইচএসের একটি ভবনে গতকাল সোমবার আগুন লাগে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বেলা পৌনে ১১টার দিকে মহাখালীর আমতলীতে অবস্থিত বন অধিদপ্তরের বন ভবনের পঞ্চম তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আতঙ্কে সবাই দ্রুত ভবনের নিচে নেমে আসেন। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আতাউর রহমান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সাততলা ভবনটির পঞ্চম তলার শৌচাগারের পাশে একটি বহনযোগ্য জেনারেটর ছিল। এই জেনারেটর থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। তিনি বলেন, জেনারেটরের পাশে কিছু কাগজপত্র ও আবর্জনা ছিল। এতে আগুন লাগায় ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। আগুনে কেউ হতাহত হয়নি, তবে ১০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।