মহাখালীতে পোশাক শ্রমিক সংগঠনের কার্যালয়ে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে গতকাল বুধবার সন্ধ্যায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক সংগঠনের কার্যালয়ে ঢুকে কয়েকজনকে পিটিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তিনজনকে আটক করে গুলশান থানায় সোপর্দ করা হয়।পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় একদল যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মহাখালীর উড়ালসড়কসংলগ্ন সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে ঢুকে পোশাক শ্রমিক ও নেতাদের ওপর হামলা চালায়। তারা কার্যালয়ের আসবাব ভাঙচুর করে। একপর্যায়ে শ্রমিকেরা তিনজনকে আটক করেন। তবে বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে তিনজনকে থানায় নিয়ে যায়। এর আগে দুপুরে দুজন কার্যালয়ে ঢুকে সংগঠনের সাধারণ সম্পাদকের খোঁজ করে। সংগঠনের সভাপতি নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীদের হামলায় সংগঠনের দপ্তর সম্পাদক খাদিজা আক্তারসহ বেশ কয়েকজন আহত হন।