মহাখালীতে বন ভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালী এলাকায় বন ভবনে আজ সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এরপরই সেখানে চারটি ইউনিট পাঠানো হয়। 

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক প্রথম আলোকে বলেন, সাততলার বন ভবনের পাঁচতলায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ওই ভবন থেকে কর্মকর্তা-কর্মচারী সবাই নিচে নেমে গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পঞ্চম তলায় একটি জেনারেটর থেকে আগুনের সূত্রপাত।