মহাখালীতে বারে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের বার ‘রুচিতা’য় ভাঙচুর হয়েছে। গতকাল রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পর্যটন করপোরেশনের বাইরে কয়েকটি দোকান ভাঙচুর হয়। পরে পুলিশ মহাখালী থেকে গুলশান লেক সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর জানান, রাতে সরকারি তিতুমীর কলেজের ১০-১২ জন শিক্ষার্থী পর্যটন করপোরেশনের রুচিতা বারে যায়। মদ্যপানের পর বিল পরিশোধ নিয়ে বারের কাউন্টারের ব্যবস্থাপকের তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ভাঙচুর চালায়। পুলিশ এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে বলে তিনি জানান।