মহাখালীতে বাসের ধাক্কায় যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালী এলাকায় আজ শুক্রবার সন্ধ্যায় ফয়সাল হাওলাদার (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি পুরান ঢাকার একজন ব্যবসায়ী।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) এমএম তৌহিদ সাংবাদিকদের জানান, সন্ধ্যা সাতটার দিকে মহাখালী বাস টার্মিনালসংলগ্ন সড়কে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ফয়সাল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত ফয়সালের মামা আব্দুল আউয়াল সাংবাদিকদের জানান, ফয়সাল ওয়ারি থানা এলাকার বনগ্রামের এক বাসায় থাকতেন। পুরান ঢাকার নবাবপুরে বিয়ারিংয়ের ব্যবসা করতেন তিনি। সেখানে একটি দোকান আছে তাঁর। বাবা জামান হাওলাদার। গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়।