মহাখালীতে ব্র্যাক সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে ২২ তলা এই ভবনের পঞ্চমতলায় আগুন লাগে। রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির পঞ্চম তলায় ব্র্যাকের মানবসম্পদ বিভাগে আগুন লেগেছিল। এ সময় ভবনের ভেতরে কেউ ছিলেন না। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।