মহাখালীতে হামলার ঘটনায় মুন্সিগঞ্জে নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে গত শনিবার হেফাজতে ইসলামের মিছিল থেকে ঘাতক দালাল নির্মূল কমিটির সমাবেশে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মুন্সিগঞ্জের মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মীরা। গতকাল রোববার মুন্সিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক জরুরি সভায় ওই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনিসুজ্জামানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ছাড়াও জেলা শাখা ঘাতক দালাল নির্মূল কমিটি, সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটসহ অন্যান্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।