মহাখালীর বস্তিতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সন্ধ্যা পৌনে সাতটার দিকে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। পরে রাত আটটার দিকে রফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) সুখরঞ্জন জানান, খবর পেয়ে বস্তিতে লোক পাঠানো হয়েছে।
রফিকুল ইসলাম ভাঙারি ও অবৈধ পানি সরবরাহের ব্যবসা করতেন বলে জানা গেছে।