মহাখালীর রেডিয়েন্ট কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালীর রেডিয়েন্ট কলেজ অব মেডিকেল টেকনোলজির শিক্ষার্থীরা গতকাল শনিবার ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। কারিগরি বোর্ডে নিবন্ধনের দাবিতে সকাল থেকে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন এবং পরে ব্যাপক ভাঙচুর চালান। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ২০০৯-১০ শিক্ষাবর্ষে তাঁরা ল্যাবরেটরি মেডিসিন ও ডেন্টালে ভর্তি হন। ২০০৯ সালের ১ নভেম্বর থেকে তাঁদের ক্লাস শুরু হয়। এ বছরের ফেব্রুয়ারিতে তাঁরা প্রথম সেমিস্টারের পরীক্ষা দেন। ১১ এপ্রিল থেকে তাঁদের প্রথম পর্বের সমাপনী পরীক্ষা শুরুর কথা। কিন্তু পরীক্ষা শুরুর আগে হঠাৎ জানানো হয়, কারিগরি বোর্ডে নিবন্ধন না হওয়ায় তাঁরা পরীক্ষা দিতে পারবেন না। শিক্ষার্থীরা এর প্রতিবাদ করায় ১৬ মার্চ কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ করে দেয়।